চারঘাট প্রতিনিধি : ‘সমবায়ে সামাজিক নিরাপত্তা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার সকাল ১০টায় চারঘাট উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর যৌথ উদ্যোগে ৪২তম জাতীয় সমবায় দিবসের র্যালী, সমবায়ী সমাবেশ ও আলোচনা সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শরীফুন্নেসা এর সভাপতিত্তে¡ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ আজিজুর রহমান । এছাড়া অন্যান্যদের বক্তব্য রাখেন চারঘাট উপজেলা আ’লীগের আহবায়ক আনোয়ার হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সাহাজ উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন অধ্যপক মাজদার রহমান, চারঘাট শাখা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। সার্বিক পরিচালনায় সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।




