ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রের কালিময় যাত্রা শুরু : মির্জা ফখরুল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১২, ২০১৪ ৮:৪৪ অপরাহ্ণ

faqrul (2)শ্যামলবাংলা ডেস্ক : নতুন সরকারকে ‘অনৈতিক’ ও ‘অবৈধ’ উলে­খ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্রের অশুভযাত্রার সূচনা হলো। গণতান্ত্রিক চেতনাকে কবর দিয়ে স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রের কালিময় যাত্রা শুরু হলো। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের পর ১২ জানুয়ারী রবিবার রাতে এক বিবৃতিতে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল বলেন, উদ্ভট, হাস্যকর তথাকথিত মহাজোটের একতরফা ভোটারবিহীন নির্বাচনের সাজানো নাটকের মধ্যে দিয়ে জনগণের সমর্থনহীন একটি স্বৈরতান্ত্রিক সরকার এই দেশের মানুষের উপর চাপিয়ে দেয়া হলো। এই সরকারের প্রতি বাংলাদেশের শতকারা ৯৫ ভাগ মানুষের কোন সমর্থন নেই।
তিনি বিরোধী দল দেশে শাান্তি ও গণতন্ত্রের পথে চলছে দাবি করে বলেন, আওয়ামী লীগ সকল গণতান্ত্রিক রীতিনীতি ও নৈতিকতাকে বিসর্জন দিয়ে স্বৈরতন্ত্রের পথে চলতে শুরু করল। বাংলাদেশকে আবার সুপরিকল্পিতভাবে অন্ধকারে নিক্ষেপ করা হল। বাংলাদেশের গণতন্ত্রকামী স্বাধীনতচেতা মানুষ কোনদিনই এই সরকারকে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেবে না ও মেনে নেবে না। মির্জা ফখরুল অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, সকল দলের অংশ গ্রহণের মধ্যে দিয়ে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাচ্ছি।

Need Ads
error: কপি হবে না!