ads

সোমবার , ১৪ মে ২০১৮ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তিস্তায় জেলেদের জালে ৫ মণ ওজনের ডলফিন

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৪, ২০১৮ ৮:০১ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় তিস্তা নদীতে বিশাল আকারের একটি ডলফিন জেলেদের জালে ধরা পড়েছে। ১৪ মে সোমবার বিকেলে তিস্তা নদীতে বিশাল আকারের ডলফিনটি ভাসতে দেখে ৫-৬ জন জেলে জাল পেতে ধরে ফেলেন। ধরা পড়া ওই ডলফিনের ওজন প্রায় ২০০  (৫ মণ) কেজি । এর দৈর্ঘ্য প্রায় সাড়ে ৮ ফুট। ডলফিনটি দেখতে ভোটমারী ইউনিয়ন পরিষদে ভিড় করেছে উৎসুক জনতা।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানান, তিস্তা নদীর পাড়ে ভুট্টাখেতে যান কালীগঞ্জ উপজেলার ভোটমারী গ্রামের আব্দুল হামিদের ছেলে রাশেদুল ইসলাম। নদীতে পানি কম থাকায় ডলফিনটি ভাসছিল। ওই সময় রাশেদুল ইসলাম ৫-৬ জন জেলে নিয়ে জাল পেতে ডলফিনটি ধরে ফেলেন। পরে ডলফিনটি ভ্যানে করে বাজারে নিয়ে এলে উৎসুক জনতা ওই ডলফিন মাছটি দেখার জন্য ভিড় জমান।

শোইলমারী গ্রামের স্থানীয় জেলে রসিদুল ইসলাম জানায়, নদীতে বড় মাছ মনে করে কয়েকজন মিলে জাল পেতে সেটিকে ধরি। পরে দেখি, এটি বিশাল আকারের ডলফিন।
ভোটমারী ইউনিয়ন পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন, ডলফিনটি ইউনিয়ন পরিষদে রয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান না আসা পর্যন্ত এখানে থাকবে ডলফিনটি।

Shamol Bangla Ads

কালীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোরছালিন জানান, ডলফিন এক ধরনের জলজপ্রাণি। এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই ডলফিন ধরা বা মারা সরকারিভাবে নিষেধ রয়েছে। আমরা খোঁজ-খবর নিয়ে ডলফিনটি উদ্ধারের চেষ্টা করছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!