আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২ নভেম্বর শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউসিসিএ লি. এর চেয়ারম্যান আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, পল¬ী উন্নয়ন কর্মকর্তা আশরাফ হোসেন, সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ডু, আজাদুর রহমান খান চৌধুরী, এড. কামাল রেজা, বিমল কৃষ্ণ পোদ্দার, নাজমুল হাসান রিপন, শেখ আসাদুল ইসলাম ও মাহবুব রশিদ প্রমুখ। সভায় ইউসিসিএ লি., উপজেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান বহুমূখী সমবায় সমিতি লি. ও চান্দুড়িয়ার একটি কো-অপরেটিভ সোসাইটি লি. কে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।




