ads

বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ট্রেন থামানোর জরিমানা বাড়ছে ১০ গুণ

খবর টি পড়েছেন : ৪৬৮
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

বিনা কারণে শিকল টেনে ট্রেন থামানোর জরিমানা ২০০ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হচ্ছে। এ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার সংসদের বৈঠকে সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান রেলমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

Shamol Bangla Ads

মন্ত্রী বলেন, প্রস্তাবিত খসড়া রেলওয়ে আইনে ‘যদি কোনো যাত্রী ইচ্ছাকৃতভাবে বা আইনগত কারণ ব্যতিত চেইন টেনে তার সুবিধাজনক স্থানে ট্রেন থামান তা হলে তিনি অনূর্ধ্ব এক মাসের কারাদণ্ড বা অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।’ এই বিধান রাখা হয়েছে।

রেলমন্ত্রী বলেন, রানিং ট্রেনে হোস পাইপ বিচ্ছিন্ন এবং শিকল টেনে ট্রেন থামানো প্রতিরোধকল্পে বিভিন্ন ট্রেনে টাস্কফোর্সের মাধ্যমে চেকিং কার্যক্রম অব্যাহত আছে। ট্রেনে চেইন টানার শাস্তি হিসেবে বর্তমানে ২০০ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।

Shamol Bangla Ads

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ২০২০ সালের জানুয়ারি হতে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ রেলওয়েতে ১৪৩টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। রেলপথে লেভেল ক্রসিং গেটে অবৈধভাবে সড়কযানের অনুপ্রবেশের কারণে ২৬ জন এবং অন্যান্য দুর্ঘটনায় ১ জনের প্রাণহানি ঘটেছে।

উল্লেখ্য ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারসিন্দুর গোধূলি ট্রেনের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে ১৮ জনের প্রাণহানি হয়।

৬৩টি জেলায় চলে বিআরটিসির বাস
নাটোর-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বর্তমানে বিআরটিসির অধীনে এক হাজার ৩৫০টি বাস পরিচালিত হচ্ছে। বান্দরবান ব্যতীত দেশের ৬৩টি জেলায় এ বাস চলাচল করে।

বিআরটিসির জন্য সিএনজি একতলা এসি বাস সংগ্রহ শীর্ষক একটি প্রকল্প গত ৫ সেপ্টেম্বর একনেকে অনুমোদন হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, উক্ত প্রক্রিয়ার মাধ্যমে ৩৪০টি সিএনজি একতলা এসি বাস দক্ষিণ কোরিয়া থেকে সংগ্রহের প্রক্রিয়া চলছে। বিআরটিসির জন্য ইলেকট্রিক একতলা এসি বাস সংগ্রহ প্রকল্পের মাধ্যমে ১শ’টি বৈদ্যুতিক এসি বাস এবং বিআরটিসির জন্য বৈদ্যুতিক দ্বিতল বাস সংগ্রহ প্রকল্পের মাধ্যমে ১০০টি দ্বিতল বাস সংগ্রহের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সরকার দলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বর্তমান সরকারের তিন মেয়াদে এ পর্যন্ত দেশে ছোট-বড় ১১৩১টি সেতু নির্মাণ করা হয়েছে। ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী জানান বর্তমানে দেশে বিআরটিএ কর্তৃক অনুমোদিত মোটরযানের সংখ্যা ৫৮ লাখ ৫১ হাজার ৮২৭টি।

কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের (২০২৩-২৪) জুলাই হতে সেপ্টেম্বর পর্যন্ত ৮১ হাজার মেট্রিক টন কাঁচাপাট ও এক লাখ ৭৮ হাজার মেট্রিক টন পাটজাত দ্রব্যাদি রপ্তানি করা হয়েছে। গত অর্থবছরে (২০২২-২৩) অর্থবছরে ২ দশমিক ২৭ মেট্রিক টন কাঁচাপাট ও ৫ দশমিক ৮৭ লাখ মেট্রিক টন পাটজাত দ্রব্যাদি পণ্য রপ্তানি করা হয়েছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে তাঁত ফ্যাক্টরি ৩০২টি এবং ২০১৮ সালের তাঁতশুমারি অনুযায়ী তাঁত ইউনিটের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ১১৭টি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আক্রমণ হলে পাল্টা আক্রমণ: ওবায়দুল কাদের পরবর্তী সংবাদ বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads