আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির শিয়ালশন ও শিবপুর গ্রামে শুক্রবার রাতে বিরোধের জের ধরে পৃথক রক্তক্ষয়ী সংঘর্ষে নারী ও শিশু সহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রাতেই শিয়ালশন গ্রামের রাশেদ (১৭), রানা (১৭) রিপন (১৭), আরিফুল (১৯), মতিউর রহমান (৩২) তার মেয়ে মুক্তি বেগম (১০), মুক্তার হোসেন (৩১), মুন্না (১৯), মেহেদী হাসান (১৭), শিবপুর গ্রামের খলিল (৪০) তার স্ত্রী আপেলা (২৭)কে সহ ১১ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্নদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানা গেছে।




