শ্যামলবাংলা ডেস্ক : সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের সহোদর দুই ভাইসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই বিস্ফোরণে লক্ষ্মীপুরের ২ জন এবং ফেনীর একজনের মৃত্যু হয়েছে। সৌদি আরবের স্থানীয় সময় বুধবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে।
এরমধ্যে ৩ জন হলেন- চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের ছেলে এমরানুল হক সোহেল (৩৪), ইমামুল হক মুন্না (২২) ও দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০)। একজনের পরিচয় জানা যায়নি। বুধবার বিকেলে স্বজনদের মাধ্যমে তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। নোয়াখালীর ২ জন এবং ফেনীর একজনের পরিচয় পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহর এলাকায় চাকরি করতো এমরানুল হক, মুন্না ও সোহেল। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার রান্না ও খাওয়া শেষে একই রুমে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তাদের মৃত্যু হয়। এরমধ্যে চৌদ্দগ্রামের ৪ জন, লক্ষ্মীপুরের ২ জন ও ফেনীর একজন।




