পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় শনিবার সকালে উপজেলা সমাজ সেবা কার্যালয় ও পূর্বধলা ওয়ার্ল্ড ভিশন এর যৌথ উদ্যোগে ৪২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে “সমবায়ে সামাজিক নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকতা মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকতা মো. মশিউর রহমান খান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী পুরুষ ও পূর্বধলা ওয়ার্ল্ড ভিশন এর আওতাধীন পরিচালিত ৬টি সমবায় সমিতির নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।




