মনিবুর রহমান চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) : ‘প্রশিক্ষিত যুব শক্তি, উন্নয়নের দৃঢ় ভিত্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০১৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ১ নভেম্বর শুক্রবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্নাঢ্যর্ যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মো. রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর পত্নীতলার হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম শাহীন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমবায় অফিসার গোলাম সারোয়ার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পল্লাদ কুমার কুন্ড, যুবকদের মধ্যে আব্দুল জলিল প্রমূখ। এ সময় ওই অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা, সূধীজন ও উপজেলার শতাধিক যুবক- যুবতী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত ৭ জন যুবক- যুবতীদের মাঝে ৪ লক্ষ ৩০ হাজার টাকার ঋণের চেক ও সার্টিফিকেট প্রদান করেন।




