ads

রবিবার , ৪ ফেব্রুয়ারি ২০১৮ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০১৮ ১:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার॥ ‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে পাসপোর্ট সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি রবিবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গণ থেকে র‌্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ জেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, অতিরিক্ত জেলা প্রশাসক জন কেনেডি জাম্বিল, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনুর রশিদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবেজ আহমেদ, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শামীম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিসি মাসুদ রানা।
স্বাগত বক্তব্যে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, সেবা গ্রহীতাকে প্রাপ্য সেবা গ্রহণ সম্পর্কে অবহিত করা, সেবা গ্রহণের সময়, ব্যয় এবং সেবা প্রাপ্তির বিধানসমূহ সম্পর্কে জনগণের মাঝে গণসচেতনতা সৃষ্টি করাই এ সপ্তাহ পালনের মূল লক্ষ্য।

Need Ads
error: কপি হবে না!