ads

মঙ্গলবার , ১৩ আগস্ট ২০১৩ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনার ফরিদপুরে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৩, ২০১৩ ৯:২০ অপরাহ্ণ

Followup-Logo2পাবনা সংবাদদাতা ঃ পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গোরস্থানের নিকটস্থ মিনি রোডের দক্ষিন দিক থেকে  রবিবার সকাল ৯টায় ফরিদপুর থানা পুলিশ এক অজ্ঞাত পরিচয় যুবতীর লাশ উদ্ধার করে। এ খবর শ্যামলবাংলাসহ দেশের প্রায় প্রতিটি গণমাধ্যমে প্রচারিত হয়। পরে লাশের পরিচয় মেলে। নিহত চায়না খাতুন ভাঙ্গুড়া উপজেলার রূপসী গ্রামের আবু হানিফ মোল্লার কন্যা। এ ব্যাপারে নিহত চায়না খাতুনের পিতা আবু হানিফ মোল্লা জানান ,পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিতভাবে স্বামী মনিরুল ইসলাম মোবাইল ফোনে স্ত্রী চায়না খাতুনকে ঈদের মার্কেট করে দিবে বলে মিথ্যা আশাস দিয়ে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ওই  স্থানে ফেলে চলে যায়। এ ব্যাপারে নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে মনিরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে ১টি হত্যা মামলা দায়ের করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!