আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক বগুড়ার আদমদীঘি উপজেলা ১৮ দলীয় জোটের উদ্যেগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বিকেল ৫ টায় বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটরী মাওঃ মোফাজ্জল হক, পৌর বিএনপির সভাপতি ফিরোজ মোঃ কামরুল হাসান, বিএনপির সাধারন সম্পাদক বুলবুল ফারুক, রফি আহম্মেদ আচ্চু, আলহাজ্ব আব্দুল মোক্তাকিম তালুকদার, হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারী গোলাম রব্বানী, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, যুবদলের সভাপতি টিকন, রোমান, এনামুল হক, রাজিব হোসেন, কোরবান আলী, হুমাযন কবির, ওয়ালিল সহ নেতৃবর্গ। পরে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।




