ads

রবিবার , ১৪ জানুয়ারি ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাভারে মুখ চেপে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৪, ২০১৮ ৩:০৫ অপরাহ্ণ

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : সাভারে মুখ চেপে ধরে তুলে নিয়ে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে (০৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
১৩ জানুয়ারী শনিবার রাতে সাভারের আড়াপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।
শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
সে সাভার পৌর এলাকার আড়াপাড়ায় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
এদিকে ওই ঘটনায় ধর্ষক রিকশাচালক পালিয়ে যাওয়ায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী সালেহাকে আটক করেছে পুলিশ।
শিশুটির বাবা শফিকুল ইসলাম জানান, রাতে তার মেয়েকে রাস্তা থেকে মুখ চেপে তুলে নিয়ে যায় রিকশাচালক আব্দুল সাত্তার শেখ। পরে তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে বাড়িতে এসে ধর্ষণের কথা বাবা-মাকে জানান ওই রিকশাচালক।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, ওই ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে রবিবার সকালে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। ধর্ষক রিকশাচলককে আটকের প্রক্রিয়া চলছে ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!