ads

রবিবার , ৭ জানুয়ারি ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চাঞ্চল্যকর শিশু তাহমিদ হত্যায় মামলা: প্রতিবেশী মা-ছেলে গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৭, ২০১৮ ৬:৩২ অপরাহ্ণ

Shamol Bangla Ads

মইনুল হোসেন প্লাবন,শেরপুর: শেরপুরে চাঞ্চল্যকর শিক্ষক দম্পতির শিশু সন্তান তাহমিদ (৪) হত্যার ঘটনায় প্রতিবেশী এক সাবেক সেনা সদস্যসহ ওই পরিবারের ৪ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। ৭ জানুয়ারী রবিবার সকালে তাহমিদের বাবা স্কুল শিক্ষক আব্দুল মালেক রতন বাদী হয়ে সদর থানায় ওই হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয়েছে শহরের সজবরখিলা মহল্লার সাবেক সেনা সদস্যহেলাল উদ্দিন(৪৮), তার স্ত্রী শিরিনা আক্তার(৪০),মেয়ে শিলা আক্তার(২০) ও ছেলে রিয়াজ উদ্দিন(১৬)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে। ওই মামলায় গৃহবধূ শিরিনা আক্তার ও তার ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে শিশু তাহমিদ হত্যার ঘটনায় দু’দিন ধরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ফুটফুটে চপল-চঞ্চল ওই শিশুকে এভাবে জেদের বলি হতে হবে-তা পরিবারের লোকজনসহ ভাবেনি এলাকাবাসীও। ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত জড়িতদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সংগঠন।
শিশু তাহমিদ হত্যার ঘটনায় নিয়মিত মামলা গ্রহণ ও প্রতিবেশী মা-ছেলেকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়না তদন্ত রিপোর্টে শিশু তাহমিদের মাথাসহ শরীরে কয়েকটি জখম পাওয়া গেছে এবং ওই আঘাতেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি হত্যার ঘটনা হওয়ায় প্রাথমিক তদন্তে নিয়মিত মামলা নিয়ে সাবেক সেনা সদস্য হেলাল মিয়ার স্ত্রী শিরিনা আক্তার ও তার ছেলে রিয়াজকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার পুলিশ রিমান্ডের আবেদনসহ তাদের আদালতে সোপর্দ করা হবে। এছাড়া মামলার অন্য আসামীদের গ্রেফতারেও পুলিশের অভিযান চলছে।
এদিকে শিশু তাহমিদ হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া,সাধারণ সম্পাদক এডভোকেট শক্তিপদ পাল,জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস, সাধারণ সম্পাদক লুৎফুন নাহার,জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নূরুন্নাহার খানমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।তারা ওই লোমহর্ষক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখিসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানান।একই সাথে শোকে বিপর্যস্ত হয়ে পড়া স্কুল শিক্ষকা জহুরা পারভিন তার সন্তান তাহমিদের খুনিদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত শাস্তি দাবি করেন।
উল্লেখ্য,পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সকালে জেলা শহরের সজবরখিলা মহল্লার শিক্ষক দম্পতির শিশু পুত্র তাহমিদ প্রতিবেশী সাবেক সেনা সদস্য হেলাল উদ্দিনের বাসায় খুন হয়।

Shamol Bangla Ads

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!