ads

মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০১৭ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনে সুস্থ প্রতিযোগিতা থাকবে : ওবায়দুল কাদের

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১২, ২০১৭ ৬:৩৮ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে সুস্থ প্রতিযোগিতা থাকবে।’ তিনি বলেন, ‘জনগণের ভোটেই নেতাদের মনোনয়ন দেয়া হবে।’ বিলবোর্ড, ব্যানার, পোস্টার, লিফলেট দেখিয়ে প্রার্থী মনোনয়ন দেয়া হবে না বলে জানান তিনি মঙ্গলবার সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও সাম্প্রদায়িক অপশক্তির স্থান হবে না। নেতাকর্মীদের সংশোধন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘ক্ষমতায় যখন থাকবেন না তখন পাঁচ হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও তাদের খুঁজ পাওয়া যাবে না।’
সেতুমন্ত্রী বলেন, ‘চিহ্নিত কোনো সন্ত্রাসী আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। চিহ্নিত কোনো চাঁদাবাজ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। চিহ্নিত কোনো সাম্প্রদায়িক অপশক্তি আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘যখন হিন্দুদের বাড়িঘরে হামলা হলো আওয়ামী লীগ নেতারা তখন কোথায় ছিলেন? তাদের জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের নিবেদিত প্রয়াত নেতাকর্মীদের শ্রদ্ধা করুন এবং শারীরিকভাবে অসুস্থ নেতাকর্মীদের সহযোগিতায় এগিয়ে আসুন।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহানুভূতি জানাতে গিয়েছিলেন। কিন্তু তার শোকার্ত মা খালেদা জিয়া তাকে সেই সুযোগ দেননি। এভাবেই খালেদা জিয়া সংলাপের পথ রুদ্ধ করেছেন।’ তিনি আরও বলেন, ‘আগে সংলাপ হলে এখনও সেই সুযোগ থাকতে পারত।’ তিনি আরও বলেন, ‘বিএনপি বিভিন্ন দেশে ৫০০ কোটি টাকা মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত বলে খোদ আমেরিকা জানিয়েছে। বিশ্বের কয়েকটি দেশে এই টাকা পাচার করা হয়েছে।’ ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দৃশ্যমান পদ্মা সেতুকে তুলে ধরতে পারব।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তৃতা দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য মীর মোশতাক আহমেদ রবি, সংসদ সদস্য জগলুল হায়দার, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু আহমেদ প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads