ads

সোমবার , ৯ অক্টোবর ২০১৭ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা হামলার মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৯, ২০১৭ ৫:১৩ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ডাকা হরতাল-অবরোধের সময় কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা হামলায় আটজনকে পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ৯ অক্টোবর সোমবার ওই মামলায় ৭৮ জনের বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করে কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিনা বেগম ওই আদেশ দেন। পিপি মোস্তাফিজুর রহমান লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতসহ ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোররাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশকোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর নামকস্থানে পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে ওই বাসের আট ঘুমন্ত যাত্রী নিহত হন।
ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন। দুটি মামলায় দুই বছর এক মাস তদন্ত ও পুলিশসহ ৬২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ৭৮ জনের বিরুদ্ধে গত ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করা হয়।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

Need Ads
error: কপি হবে না!