ads

শনিবার , ২২ আগস্ট ২০১৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বন্যহাতির তান্ডবে ঘর-বাড়ি ফসলের ক্ষতি

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২২, ২০১৫ ১:২৫ পূর্বাহ্ণ

Naitabari Hati Picনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মেষকুড়া গ্রামে গত ১৯ আগস্ট বুধবার গভীর রাতে একদল বন্যহাতি তান্ডব চালিয়ে ঘর-বাড়ি ও আমন ফসলের ক্ষতি করেছে। বৃহস্পতিবার রাতেও পাহাড়ী এলাকার ঘর-বাড়িতে আক্রমন চালিয়েছে। তাই ওইসব এলাকায় এখন হাতি আতংক বিরাজ করছে।
এলাকার ভুক্তভোগীরা জানান, প্রায় ৫০/৬০টির একটি বন্যহাতির দল রাতব্যাপী তান্ডব চালিয়ে মেষকুড়া গ্রামের কৃষক আব্দুল জব্বার (৪৫) এর বসতঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। এসময় ঘরে থাকা ধান-চাল, আসবাবপত্র তছনছ করে ফেলে। তার রান্না ঘরটিও গুড়িয়ে দেয়। এদিন পাহাড়ী গোঁফে আবাদকৃত প্রায় ৫ একর ৮০ শতাংশ জমির বাড়ন্ত আমন ধানক্ষেত বন্যহাতির দল খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে ফেলে। ওই গ্রামের মানুষের কলাগাছের বাগান খেয়ে সাবার করেছে বলেও গ্রামবাসীরা জানান।
এখন আক্রান্ত এলাকার গ্রামবাসীরা মেঘ বৃষ্টি উপেক্ষা করে সারারাত জেগে বন্যহাতির অত্যাচার থেকে রক্ষা পেতে ও হাতি তাড়াতে মশাল ব্যবহার করেছে। বর্তমানে ওই হাতিরদলটি গারো পাহাড়ের গহীন অরন্যে অবস্থান করছে। তাই যে কোন সময় বন্যহাতি আক্রমন করতে পারে এই আশঙ্কায় গ্রামবাসী আতংকের মাঝে রয়েছেন।
এ ব্যাপারে পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. আজাদ মিয়া জানান, আমরা বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থ্যদের তালিকা তৈরি করে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠাবো। যদি কোন সহায়তা আসে তাহলে তাৎক্ষণিকভাবে তা বিতরন করব।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!