আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টা হরতালের প্রথম দিন গতকাল রবিবার আদমদীঘির সান্তাহারে ভাংচুর সহ বিছিন্ন ঘটনা ঘটেছে। হবির মোড় নামক স্থানে টায়ারে আগুন লাগিয়ে ব্যারিকেট দেয়া হয়। হরতাল সমর্থকরা বেলা সাড়ে ৯ টার দিকে নিলফামারী গামী আন্ত নগর তিতুমীর ট্রেন রেল গেটে থামিয়ে ইঞ্জিন সহ কয়েকটি বগির গ্লাস ভাংচুর করে। এ সময় ২ যাত্রী আহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে ট্রেন ছেড়ে যায়। সকালে হরতাল সমর্থকরা ছাতিয়াগ্রাম এলাকায় ২ টি অটোটেম্পু ও ১ টি ব্যাটারী চালিত চার্জারের গ্লাস ভাংচুর ও বিভিন্ন স্থানে আওয়ামী লীগের টাঙ্গানো বিল বোর্ড ছিড়ে ভাংচুর সহ বেলা ১২ টায় উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌফিকুর রহমান সোহাগকে মারপিট সহ তার মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এ সব বিছিন্ন সহিংস ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ ছাড়া হরতাল চলাকালে পিকেটিং সহ খন্ড খন্ড মিছিল করা হয়। দুর পালার কোন যানবাহন চলেনি দোকানপাট ছিল বন্ধ।




