আবুল কাশেম, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ১৮ দলের ডাকা ৩ দিনের হরতালের প্রথম দিন কোন রকম গোলযোগ ছাড়াই পালিত হচ্ছে। উপজেলা সদরে কোন প্রকার যানবাহন চলতে দেখা যায় নি। আগের দিন সন্ধ্যা থেকেই লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে যানবাহন শুন্য হয়ে পড়ে। হরতাল সমর্থনকারী ও বিএনপির নেতা-কর্মীদের প্রতিটি মোড়ে মোড়ে উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের কর্মী সমর্থকরা হরতালের সমর্থনে মহড়া দিতে দেখা যায়। এছাড়াও হরতালকে ঘিরে দলীয় কার্যালয়ে প্রচুর নেতা-কর্মী সমর্থকরা সমবেত হন। তবে পুড়ো উপজেলায় গুরুত্বর্পণ স্থানগুলোতে পুলিশী কড়া পাহাড়া ছিল। সংঘর্ষের আশংকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
এদিকে আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের নিজ কার্যালয়ে অবস্থান নেন। পুলিশের এস.আই ছাগির হোসেন সাংবাদিকদের জানান, কোন পক্ষই এখানে অপ্রীতিকর ঘটনা ঘটায় নি। পুলিশ যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে বলেও তিনি জানান।




