ads

শনিবার , ২৬ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাউজানে সাংসদ ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে মোটর শোভাযাত্রা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৬, ২০১৩ ৮:০০ অপরাহ্ণ

raozan pic-sobajatra-রাউজান প্রতিনিধি : দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে গতকাল ২৬ অক্টোবর শনিবার বিশাল মোটর শোভাযাত্রা করেছে রাউজান উপজেলা আওয়ামীলীগ।

Shamol Bangla Ads

সহাস্রাধিক গাড়ির বহর নিয়ে যাত্রা করা শোভাযাত্রার অগ্রভাগে খোলা গাড়িতে দাঁড়িয়ে নেতৃত্ব দেয় স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

চট্টগ্রাম-কাপ্তাই সড়ক পথের জিয়াবাজার থেকে শুরু হওয়া গাড়ির বহরটি উপজেলার বিভিন্ন সড়ক পথ ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের সর্তারঘাট পর্যন্ত ঘুরে রাউজান কলেজের সামনে এসে শেষ হয়। এখানে সাংসদ ফজলে করিম চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাউজান এখন সন্ত্রাস,চাঁদাবাজমুক্ত। এই অবস্থা ধরে রাখতে রাউজানের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ থাকতে হবে।

Shamol Bangla Ads

এই উপজেলাকে দেশের একটি মডেল উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত করার কাজ অনেকাংশে শেষ করা গেছে। অবশিষ্ট কাজ শেষ করতে দলমত নিবিশেষে সকলকে এক হয়ে আগামী নির্বাচনে কাজ করতে হবে। তিনি বলেন উন্নয়নের প্রতিক হচ্ছে নৌকা। নৌকা  মার্কায় ভোট দিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে শান্তি, সুখ ও সমৃদ্ধির পথে। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুসলিম উদ্দিন খানের পরিচালনায় এখানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী , চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, আবদুল ওহাব, পৌরসভা আওয়ামীলীগ নেতা কাজী ইকবাল, আনোয়ারুল ইসলাম, বশির উদ্দিন খান, নুরুল আবছার চৌধুরী, জমির উদ্দিন পারভেজ, আবদুল জব্বার সোহেল প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!