মোঃ আমির হোসেন আমু,দেবিদ্বার(কুমিলা) : আওয়ামী লীগ ও বিএনপি’র বলয়ে গড়ে উঠা জোট-মহা জোটের আজাব থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে বাম-গণতান্ত্রিক রাজনৈতিক বলয় গড়ে তুলতে হবে। ২৬ অক্টোবর শনিবার বিকেলে কুমিলা জেলা কমিউনিস্ট পাটি’র উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা ওই আহবান জানান।

বক্তারা আরো বলেন, দেশ আজ দুঃশাসন, লুটপাট, সাম্প্রদায়িক জঙ্গী তৎপরতা ও সা¤্রাজ্যবাদী আগ্রাসনে কঠিন সময় পার করছে। নির্বাচন নিয়ে চলছে নানা তালবাহনা, ভারত আমেরিকাসহ সা¤্রাজ্যবাদী গোষ্ঠী তাদের মাতব্বরী ঠিক রাখতে আসন্ন নির্বাচনকে ঘিরে নোংরা হস্তক্ষেপ করছে। ক্ষমতার নেশায় মত্ব দুই নেত্রীর সাংঘর্ষিক অবস্থানে দেশবাসী উৎকন্ঠায় দিন কাটাচ্ছে।
নেতারা বলেন, আমাদের দাবী সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন, কালো টাকা, পেশি শক্তি, প্রশাসনিক কারসাজি, সাম্প্রদায়িক প্রচারনা মুক্ত রেখে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। বক্তারা সকল যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন এবং রায় অবিলম্বে কার্যকর করার দাবী জানিয়ে আরো বলেন, সুন্দরবন ধ্বংস করে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার চক্রান্ত বন্দ, জাতীয় নূনতম মজুরী ৮হাজার টাকা ঘোষনা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, ট্রেডইউনিয়ন অধিকার নিশ্চিত, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রন, সোনালী ব্যাংক, ডেসটিনি, শেয়ার বাজার থেকে লুটে নেয় অর্থ আদায় এবং লুট-পাটকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিলা জেলা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার’র সভাপতিত্বে ওই প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারন সম্পাদক পরেশ কর, সম্পাদক মন্ডলীর সদস্য হাজী মোঃ মফিজ উদ্দিন, বিকাশ দেব, জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, আব্দুস সালাম, সৈয়দ খলিলুর রহমান বাবুল, সূধাংসু কুমার নন্দী, এডভোকেট অশোক কুমার (জয়) দেব প্রমূখ নেতৃবৃন্দ।




