ads

শনিবার , ২৬ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় ভারতে পাচারকালে ১২০ কেজি ইলিশ মাছসহ আটক ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৬, ২০১৩ ৮:১৩ অপরাহ্ণ

Atok 0খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে ১শ ২০ কেজি ইলিশ মাছ ভারতে পাচার করার সময় ২ জনকে আটক করেছে বিজিবি। ২৫ অক্টোবর বিকেলে তাদের আটক করে রাতে পুলিশে সোপর্দ করা হয়। এরা হচ্ছে কুলাউড়া উপজেলার হরিপুর গ্রামের মৃত ফটু মিয়ার ছেলে ছমর উল্লাহ (৪৫) ও শ্রীমঙ্গল উপজেলার  সিন্দুরখান গ্রামের নাজির হোসেন এর ছেলে মনির হোসেন (২৩)। পরে শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে ১শ২০ কেজি ইলিশমাছ পাচারকালে ২ জনকে শুক্রবার বিকেলে আটক করে বিজিপি। পরে ওই দিন রাতেই আটককৃতদেরকে কুলাউড়া থানায় সোপর্দ করে এবং জব্দকৃত ইলিশ মাছ কাস্টমে জমা দেয়া হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় চাতলাপুর বিজিপি ক্যাম্পের হাবিলদার মিন্টু বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।

Need Ads
error: কপি হবে না!