ads

বুধবার , ১০ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংসদ নেতা হলেন শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ৯১৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্পিকার ড. শিরিন শারমিন, চিফ হুইপ লিটন

টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই সঙ্গে দ্বিতীয়বারের মতো উপনেতা হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী। ১০ জানুয়ারি বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথগ্রহণ শেষে আওয়ামী লীগের সংসদীয় দল এ সিদ্ধান্ত নেয়।

Shamol Bangla Ads

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ নেতা ও উপনেতার নাম প্রস্তাব করেন। সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

এদিকে সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। স্পিকারের নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন এবং তাতে সমর্থন দেন সংসদ সদস্য ইকবালুর রহিম। ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত হয়।

Shamol Bangla Ads

এ ছাড়া বর্তমান সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। লিটন চৌধুরী আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবেও পুনর্নির্বাচিত হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আওয়ামী লীগের পর সংসদে শপথ নিলেন স্বতন্ত্র এমপিরা পরবর্তী সংবাদ বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads