ads

বুধবার , ২৩ অক্টোবর ২০১৩ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় আজিজ হত্যা মামলায় গ্রেফতার ১

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৩, ২০১৩ ১:৩৪ অপরাহ্ণ

Follow-Up 5খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় দুবাই প্রবাসী আব্দুল আজিজকে অপহরণ ও হত্যা মামলার ঘটনায় রহমত আলী (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ অক্টোবর বুধবার ভোরে ভাটেরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক রহমত কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের বেড়কুড়ি গ্রামের রেনু মিয়ার ছেলে।
জানা যায়, কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের হাজী আব্দুল হকের পুত্র দুবাই প্রবাসী আব্দুল আজিজ (২৫) নিখোঁজের ১৩ দিন পর ১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধায়  ভাটেরা ইউনিয়নের বেড়কুড়ি ও নোয়াগাঁও হাকালুকি হাওর এলাকার ভাসমান পানি থেকে লাশ হাওর পারের লোকজন দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের ও পুলিশকে  খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। পরে নিহত আজিজের পরিবার  কুলাউড়া থানায় একটি অপহরন ও হত্যা মামলা দায়ের করে।
এ ব্যাপারে কুলাউড়া থানার এসআই বিণয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক  রহমতকে বুধবার মৌলভীবাজার আদালতে প্রেরন করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!