ads

সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবার বাড়ল এলপিজির দাম

খবর টি পড়েছেন : ৪২৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

এক মাসের ব্যবধানে ফের দাম বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ভোক্তাপর্যায়ে এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৯ টাকা বাড়িয়ে এক হাজার ৩৬৩ টাকা করা হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজির দাম এক হাজার ১৪০ টাকা থেকে ১৪৪ টাকা বাড়িয়ে এক হাজার ২৮৪ টাকা করা হয়েছিল।

Shamol Bangla Ads

২ অক্টোবর সোমবার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনের মাধ্যমে টিসিবি ভবনে এলপিজির নতুন দাম নির্ধারণের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে তারা বিইআরসি।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, সাড়ে ৫ কেজির ৬২৫ টাকা, সাড়ে ১২ কেজি ১৪২০ টাকা, ১৫ কেজি ১৭০৪ টাকা, ১৬ কেজি ১৮১৮ টাকা, ১৮ কেজি ২০৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

Shamol Bangla Ads

এ ছাড়া ২০ কেজি ২২৭২ টাকা, ২২ কেজি ২৫০০ টাকা, ২৫ কেজি ২৮৪০ টাকা, ৩০ কেজি ৩৪০৮ টাকা, ৩৩ কেজি ৩৭৪৯ টাকা, ৩৫ কেজি ৩৯৭৬ টাকা এবং ৪৫ কেজির দাম ৫১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান পরবর্তী সংবাদ ভিসা নীতি নিয়ে সবই অতিরঞ্জিত: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads