ads

শনিবার , ২০ আগস্ট ২০১৬ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কবি সংঘ’র আলোচনা ও কবিতা পাঠ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২০, ২০১৬ ২:৩৯ অপরাহ্ণ

kobisongo 1স্টাফ রিপোর্টার : স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে শেরপুরের কবি ও ছড়াকারদের সংগঠন ‘কবি সংঘ’র উদ্যোগে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার প্রধান অতিথি এবং পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক শিব শংকর কারুয়া ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কবি সংঘ’র সভাপতি বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুল আলীম তালুকদারের সঞ্চালনায় আলোচনা ও কবিতা পাঠে অংশ গ্রহণ করেন তালাত মাহমুদ, রফিকুল ইসলাম আধার, শিব শংকর কারুয়া, সাবিহা জামান শাপলা, আরিফ হাসান, ড. আব্দুল আলীম তালুকদার, অনির্বাণ হারুন, মুনিরুজ্জামান মনির, হাফিজুর রহমান লাভলু, হাজেরা ইয়াসমিন, আনিছুর রহমান রিপন, খন্দকার মুস্তাফিজুল হক, সৈয়দ রফিদুল আমিন দুখু, মহিউদ্দিন বিন জুবায়েদ, আনিসুর রহমান আকন্দ, হাসানুজ্জামান শরাফত, আসমা জামান, মোহাম্মদ জুবায়ের রহমান কামরুজ্জামান বাদল, এমদাদুল হক রিপন, সাইফুল ইসলাম ফারুক, , মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তারেক আহসান, মঞ্জুরুল হক, আবু বকর সিদ্দিক খান, শাহীন খান, শিউলী মিতু, তানসেন মাহমুদ ইলহাম, সাগর আহমেদ, মো: আলী হোসেন প্রমূখ।
পরে আগামী ডিসেম্বর’১৬ এর মধ্যে ১৫ ও ১৬তম কবি সম্মেলন এবং দু:স্থ কবিদের সাহায্যার্থে একটি কল্যাণ তহবিল গঠনেরও পরিকল্পনা গ্রহণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!