ads

বুধবার , ৩ জুন ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মায়ের পোকা ধরা মরদেহ : সেই যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৩, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরে বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তাঁর ছেলে যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার।জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ৩ জুন বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত নুরজাহানের ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্বে রয়েছেন।

Shamol Bangla Ads

সাংবাদিকদের প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা বিষয়টি দেখব। পিতা-মাতার ভরণপোষণ আইনে বাবা-মায়ের ভরণ-পোষণ সংক্রান্ত বিধান রয়েছে। সেটি কার্যকর থাকলে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আইন অনুযায়ী যা করণীয় তা করা হবে। আমি এরই মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি দেখতে বলেছি।

রাজধানীর মিরপুরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ গত ৩১ জানুয়ারি উদ্ধার করে পুলিশ। তার এক ছেলে যুগ্ম সচিব, এক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন।

Shamol Bangla Ads

নুরজাহান বেগমের গলিত মরদেহ উদ্ধারের পর তার সন্তানদের মাকে অবহেলার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। বিষয়টি নজরে আনার পর সরকারি কর্মকর্তা যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

পিতা-মাতার ভরণপোষণ আইনে বলা আছে, প্রত্যেক সন্তানকে পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে হবে। কোনো পিতা-মাতার একাধিক সন্তান থাকলে সন্তানেরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে ভরণপোষণ নিশ্চিত করবেন। পিতা ও মাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজ-খবর রাখবেন, প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরিচর্যা করবেন। আইন না মানলে অনূর্ধ্ব এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন বা অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে অনূর্ধ্ব তিন মাস কারাদণ্ডে দণ্ডিত হবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!