স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতীতে আসাদুল্লাহ সিরাজী (৪৫) নামে জামায়াত সমর্থিত এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। ২০ জুন সোমবার ভোরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাও গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল ইসলাম তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, আসাদুল্লাহ সিরাজী দৈনিক সংগ্রাম পত্রিকার ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা। একইসাথে তিনি উপজেলার গৌরীপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিপ্লব বিশ্বাস জানান, গ্রেফতারকৃত আসাদুল্লাহ সিরাজীর বিরুদ্ধে নাশকতাসহ রাষ্ট্র্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ থাকায় বিশেষ অভিযানের আওতায় তাকে গ্রেফতার করা হয় এবং সন্ত্রাস দমন আইনের নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।




