ads

মঙ্গলবার , ১৭ মে ২০১৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করলেন সাংসদ ফজলুল হক

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৭, ২০১৬ ৬:৪৬ অপরাহ্ণ

Sherpur- Jhinaigati Dhan Songrohoঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ১৭ মে মঙ্গলবার দুপুরে এলাকার সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ওই সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা নির্বাহী মোহাম্মদ সেলিম রেজা’র সভাপতিত্বে খাদ্য গুদাম অঙ্গণে আয়োজিত আলোচনা সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ কোরবান আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একরামুল হক ভূঁইয়া, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, খাদ্য গুদামের কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, আওয়ামী লীগ নেতা জমশেদ আলী, সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, একেএম বেলায়েত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, চলতি মওসুমে ঝিনাইগাতী উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ২ হাজার ৮০ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads