স্টাফ রিপোর্টার : ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স ফোরামের শেরপুর জেলা শাখার দু’দফায় নির্বাচিত সাধারণ সম্পাদক অরিত্র্য চন্দ্র ঝলক এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। সে শেরপুর শহরের কালিরবাজার মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী, চেম্বার অব কমার্সের পরিচালক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কানু চন্দ্র চন্দ এবং আইডিয়াল স্কুলের শিক্ষিকা বনানী রানী দে’র ছেলে। সে সকলের আশির্বাদ প্রার্থী।




