জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা ২৪মার্চ অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস শিশুদের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ এর আয়োজন করে।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এতে সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ হোসেন খান। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা ও সহকারী অধ্যাপক আফসার আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, মাহবুব মেহেরুন বিদ্যা নিকেতনের অধ্যক্ষ আব্দুল খালেক সাংবাদিক শাহীন আল আমীন প্রমূখ প্রমুখ ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন ।প্রতিযোগিতায় প্রাথমিক ও কেজি স্কুলে ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।




