ads

বৃহস্পতিবার , ১২ মে ২০১৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের একসাথে তাহসান-মম

শ্যামলবাংলা ডেস্ক
মে ১২, ২০১৬ ৭:০৮ অপরাহ্ণ

tahasanশ্যামলবাংলা বিনোদন : শিহাব শাহীনের সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’ সম্প্রতি বেশ কিছু পুরস্কার জিতেছে। সেরা অভিনেত্রী হয়েছেন জাকিয়া বারী মম ও সেরা গায়ক তাহসান। এবার শিহাবের পরিচালনায় ফের জুটি হয়ে অভিনয় করছেন ওই দুই তারকা।
‘এখন আর রূপকথা হয় না’ শিরোনামের নাটকটি যৌথভাবে লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও শিহাব শাহীন। ঈদুল ফিতরে প্রচার হবে এনটিভিতে।
রোমান্টিক মেজাজের এ নাটকে দেখা যাবে, বিয়ে ঠিকঠাক ছেলেটির। এরই মাঝে ভালোবেসে ফেলে হঠাৎ দেখা হওয়া মেয়েটিকে। কিন্তু বাগদত্তাকে ছেড়েও আসতে পারে না। এরপর কী হবে? এ প্রশ্নের উত্তর মিলবে ‘এখন আর রূপকথা হয় না’ নাটকে।
১০ মে দৃশ্যধারণ শুরু হওয়া ‘এখন আর রূপকথা হয় না’ তে আরো অভিনয় করছেন মুনিরা মিঠু ও মারজুক রাসেল।
শিহাব শাহীনের ‘নীলপরী নীলাঞ্জনা’ নাটকে জুটি হয়ে অভিনয় করেন তাহসান-মম। ২০১৩ সালে প্রচার হওয়া নাটকটি এখনো জনপ্রিয়। একই বছর তাদের দেখা যায় মাবরুর রশীদ বান্নার ‘এক্লিপস’-এ।

Need Ads
error: কপি হবে না!