ads

বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০১৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশকে অর্থ ফেরতে ফিলিপাইনের আদালতের প্রক্রিয়া শুরু

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২১, ২০১৬ ১:২৬ অপরাহ্ণ

wong_2শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে যুক্ত সব ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন আগামী ২০ দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে ফিলিপাইনের একটি আদালত। ২১ এপ্রিল বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম ইনকোয়েরার এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিপাইনের মুদ্রাপাচার প্রতিরোধ কাউন্সিল (এএমএলসি) কিম অং, ইস্টার্ন হাওয়াই ও গোর বিরুদ্ধে জালিয়াতির মামলা করার পর এ আদেশ দেয় আদালত। আগামী ২ মে এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাসিনো ব্যবসায়ী কিম অং ওই অর্থের যে অংশ এরইমধ্যে এএমএলসিকে ফেরত দিয়েছেন তা জব্দের নির্দেশও এ আদেশের আওতায় রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের একটা অংশ হাতে আসার কথা স্বীকার করেছেন কিম অং। তবে চুরি করে ওই অর্থ নেওয়ার বিষয়টি তার জানা ছিল না বলে সিনেট শুনানিতে দাবি করেছেন তিনি।
ফিলিপাইন ন্যাশনাল ব্যাংকে (পিএনবি) অংয়ের ৪ দশমিক ৪৬ মিলিয়ন পেসোর অ্যাকাউন্ট, একই ব্যাংকে ক্যাসিনো অপারেটর ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৭৪ মিলিয়ন পেসোর অ্যাকাউন্ট এবং রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনে (আরসিবিসি) ব্যবসায়ী উইলিয়াম গোর নামে থাকা ১৯ হাজার ৯৮৩ পেসোর অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!