মো. মোশারফ হোসেন, নকলা ( শেরপুর ) : জেডিসি পরীক্ষার ফল প্রকাশের পর বৃত্তির ফল প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। মাদ্রাসা শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটে দেয়া তথ্য মতে, নকলা উপজেলার ১৯ টি মাদ্রাসার মধ্যে ৭ টি মাদ্রাসা হতে ট্যালেন্টপুলে ৬ জন সহ মোট ১৮ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে । বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও দধিয়ারচর মধুয়া নামাপাড়া দাখিল মাদ্রাসা হতে ২ জন করে ট্যালেন্টপুল ও ১ জন করে সাধারন; চরমধুয়া দাখিল মাদ্রাসার ১ জন করে ট্যালেন্টপুল ও সাধারন; কায়দা বলিকা দাখিল মাদরাসা হতে ১ জন ট্যালেন্টপুল; কোটেরচর জোনাবালী চৌধুরী দাখিল মাদ্রাসা হতে ৭ জন সাধারন এবং নকলা শাহরিয়া ফাজিল মাদরাসা ও চিথলিয়া দাখিল মাদ্রাসা হতে ১ জন করে বৃত্তি লাভ করেছে । চমকপ্রদ ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যন ও বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর তাসলিমা বেগম সন্তোষ প্রকাশ করাসহ ছাত্র, শিক্ষক, অভিভাবক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।




