শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন। ওই প্রদর্শনীর আয়োজন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় ও উপজেলা প্রশাসন। দুই দিনব্যাপী এ মেলার সার্বিক সহযোগিতা করেন উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এ উপলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ, জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা ড. আহসান হাবিব, উপজেলা শিা কর্মকর্তা অরুনা রায়, এডিপি প্রজেক্ট অফিসার হাফিজুর রহমান সোহাগ প্রমূখ। এবার এ প্রদর্শনীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারনের ওপর শিা প্রতিষ্ঠান ও এনজিওসহ ১০টি স্টল প্রদর্শন করা হয়।




