ads

বৃহস্পতিবার , ২৪ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ৬ বছর ধরে শিকল বন্দি রফিকুল

খবর টি পড়েছেন : ৩০২
ময়মনসিংহে ৬ বছর ধরে শিকল বন্দি রফিকুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

টানা ৬ বছর ধরে শিকলে বাঁধা রফিকুল ইসলাম। নিরুপায় হয়ে মা-বাবা তার পায়ে শিকল বেঁধে রেখেছেন। এভাবেই কাটছে ৪৫ বছর বয়সী রফিকুলের দিনরাত। সন্তানের উন্নত চিকিৎসার জন্য দানশীল মানুষের কাছে মানবিক সহায়তা চান অসহায় তার পিতা-মাতা।

Shamol Bangla Ads

সরেজমিন গিয়ে দেখা যায়, রফিকুল ময়মনসিংহের নান্দাইলের কানুরামপুর- ত্রিশাল সড়কের পাশে স্থানীয় মধুপুর হাই স্কুলের জায়গায় পুকুরের পাড়ে মাটিতে বসে আছে। তার পায়ে শিকল যার অন্য প্রান্ত একটি গাছের সাথে অনুমানিক ১২ হাত লম্বা শিকল তার সঙ্গে তালাবদ্ধ।

রফিকুলের মা হালিমা খাতুন জানান, প্রায় ৬ বছর আগে তার ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও কোনো ফল হয়নি। যাকে পায় তাকেই আঘাত করে। ৩ বার মায়ের মাথা ফাটিয়েছে, মারধরও করেছে। বাদ যায়নি প্রতিবেশিরাও। তার নানা রকম তাণ্ডবে মানুষজন অতিষ্ঠ। ফলে নিরাপত্তার জন্য তাকে শিকলে বেঁধে রাখা হয়েছে। মানসিক ভারসাম্য হারানোর আগে সংসার করে রফিকুল। দুই পুত্র সন্তান রয়েছে তার। এরমধ্যে মারধর করায় তার স্ত্রী নাজমা আক্তার সংসার ছেড়ে চলে গেছে।

Shamol Bangla Ads

রফিকুলের পিতা আমির আলী বলেন, ‘তার চিকিৎসা করাতে গিয়ে বসতবাড়ি, সহায়-সম্বল হারিয়ে আজ নিঃস্ব আমি। স্থানীয় মধুপুর হাইস্কুলের পাশে ছোট দুচালা ঘর তুলে মানবেতর জীবন যাপন করছি। পেটের তাগিদে মধুপুর বাজারে যানজট নিরসনে দিন-রাত কাজ করে যা টাকা পাই তা দিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছি পরিবারের ৫ সদস্য নিয়ে।’

ছেলের চিকিৎসা করান কিনা জানতে চাইলে আমির আলী বলেন, ঠিকমতো খাইতারিনা,ছেলের চিকিৎসা করাইয়াম কিবায়।যদি টাকা জোগাড় করতারি তাহলে ছেলের চিকিৎসা করাইয়াম। রফিকুলকে মাটির তৈরি একটি ঘরে আলাদা রাখা হয়। শিকল পরা অবস্থায় সে খাবার খায়, গোসল করে, টয়লেটও করতে হয়। রাতে ঘুমাতে যাওয়ার সময়ও তার পায়ে শিকল থাকে।

স্হানীয় মধুপুর বাজারের ব্যবসায়ী রিয়েল হাসান বলেন,টাকার অভাবে রফিকুলের চিকিৎসা করানো সম্ভব হয়নি। এখনো সঠিকভাবে চিকিৎসা করাতে পারলে ভালো হয়ে উঠতে পারে সে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল বিভাগীয় টুর্নামেন্টের ফাইনালে… পরবর্তী সংবাদ দায়িত্ব গ্রহণ করলেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads