ads

শনিবার , ২ জানুয়ারি ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শ্যালকের দায়ের কোপে ভগ্নিপতি খুন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২, ২০১৬ ৫:৪৭ অপরাহ্ণ

Khun 5নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় বিরোধপূর্ণ জমিতে ধানের বোরো চারা রোপন করাকে কেন্দ্র করে শ্যালকের দায়ের কোপে ভগ্নিপতি খুন হয়েছে। ২ জানুয়ারি শনিবার সকালে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা গ্রামে ওই ঘটনা ঘটে। বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে গ্রেফতার হয়নি ঘাতক শ্যালক।
জানা যায়, বেশ কিছুদিন যাবত একখন্ড জমি নিয়ে ভগ্নিপতি আব্দুল আজিজ (৪২) ও শ্যালক ফরিদ মিয়ার (৩০) মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে শ্যালক ফরিদ মিয়া ওই জমিতে বোরো ধানের চারা রোপন করতে গেলে ভগ্নিপতি আব্দুল আজিজ বাধা প্রদান করে। ওইসময় কথা কাটাকাটির এক পর্যায়ে ফরিদ প্তি হয়ে দা দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে আজিজকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। ওই ঘটনায় নকলা থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!