স্টাফ রিপোর্টার : অষ্টম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়ন এবং চরম বেতন বৈষম্য নিরসনের দাবীতে শেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। আইডিইবি শেরপুর জেলা শাখার আয়োজনে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আধা ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন শেষে অর্থ মন্ত্রী বরাবরে লিখিত ৭ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়। এসময় আইডিইবি শেরপুর জেলা শাখার সভাপতি মো. মতিউর রহমান সাধারন সম্পাদক মো. আব্দুল মোতালেব সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




