নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১০ জুয়ারিকে আটক করেছে পুলিশ। আজ ১৯ সেপ্টেম্বর শনিবার সকালে তাদেরকে আদালতের পাঠানো হয়েছে। এর আগে 18 সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ১১ টারদিকে উপজেলার গোজাকুড়া গ্রামের আব্দুল হালিমের বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, উপজেলার গোজাকুড়া কয়ারপাড় গ্রামের শফিকুল ইসলাম (৩৮), সমর আলী (২৮), তোতা মিয়া (৩৩), ইমদাদুল হক (৩২), ফারুক হোসেন (৪২), রফিজুল ইসলাম (২৫), শাহজাহান (২৪), আবুল কালাম (৫৮), আব্দুল হালিম (৪৪) ও সাইফুল ইসলাম (৪২) এরা সবাই গোজাকুড়া কয়ারপাড় গ্রামের বাসিন্দা।

পুলিশ সুত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া গ্রামের আব্দুল হালিমের বসতবাড়ী থেকে জুয়া খেলা অবস্থায় এদেরকে আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে। নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তি মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




