ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা নির্বাচন : কাঠালিয়ায় বড় দুই দলের গ্রুপিংয়ে স্বপ্ন দেখছে জেপি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১১, ২০১৪ ২:১২ অপরাহ্ণ
উপজেলা নির্বাচন : কাঠালিয়ায় বড় দুই দলের গ্রুপিংয়ে স্বপ্ন দেখছে জেপি

কাঠালিয়া প্রতিনিধি : কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের শত্রু আওয়ামী লীগ ও বিএনপির শত্রু বিএনপি। অপর দিকে জাতীয় পার্টি জেপির একক প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল।

Shamol Bangla Ads

আওয়ামীলীগের দলীয় সিদ্বান্ত অনুযায়ী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সফল সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ফারুক সিকদার কে দলীয় ভাবে একক প্রার্থী দেয়া হলেও তার বিদ্রোহী প্রার্থী হিসেবে পথের কাটা হয়ে দাড়াল একই দলের ও একই বাড়ির মোঃ তরুন সিকদার। অপর দিকে বিএনপির একক দলীয় প্রার্থী হিসেবে সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মুহাম্মাদ শাহজাহান ওমরের কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মিরন সিকদারের নাম ঘোষনার পরেও উপজেলা বিএনপির সহ সাধারন সম্পাদক মোঃ আব্দুল জলিল মিয়াজী বিএনপির বিদ্র্হোী প্রার্থী হিসেবে কোমর বেধে মাঠে নামছেন। বর্তমান আওয়ামীলীগ ও বিএনপির ২ প্রার্থী তাদের দলীয় বিদ্রোহী প্রার্থীদের কেই শত্র“ হিসেবে দেখছেন। এর ফাকে জাতীয় পার্টি জেপির একক প্রার্থী এ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল একক প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!