ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ উপলক্ষে এক পরামর্শ সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মাহবুব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন খান, খলিলুর রহমান, শফি উদ্দিন, সুলতান আহমেদ খোকা, আব্দুর রউফ সরকার, ঝিনাইগাতী প্রেস কাব সভাপতি খোরশেদ আলম প্রমুখ।
সভায় জানানো হয়, এ ঈদে ৮ হাজার ২ শ’ ৭ জন হতদরিদ্র পরিবার ভিজিএফ’র চাল পাবে। সুষ্ঠুভাবে ওই চাল বিতরণের জন্য ইউপি চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার।




