ads

রবিবার , ৩১ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধান-চাল-গমের সরকারি মূল্য নির্ধারণ, ৭ নভেম্বর থেকে সংগ্রহ শুরু

খবর টি পড়েছেন : ২৫১
ধান-চাল-গমের সরকারি মূল্য নির্ধারণ, ৭ নভেম্বর থেকে সংগ্রহ শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এ বছরের আমন ধান, চাল ও গমের সরকারি সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে। আমন ধান কেনা হবে প্রতি কেজি ২৭ টাকা দরে। এছাড়া চালের মূল্য প্রতি কেজি ৪০ টাকা এবং গমের মূল্য প্রতি কেজি ২৮ টাকা। ৩১ অক্টোবর রবিবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এসব মূল্য নির্ধারণ করা হয়।

Shamol Bangla Ads

এই মূল্যে আগামী ৭ নভেম্বর থেকে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হবে। তিন লাখ মেট্রিক টন আমন ধান, পাঁচ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল কিনবে সরকার। এছাড়া আগামী বছরের ১ এপ্রিল থেকে দেড় লাখ মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বছর আমন ধান ও চালের সরকারি দাম ছিল কেজি প্রতি যথাক্রমে ২৬ ও ৩৬ টাকা।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, দুর্যোগ ব্যবন্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

Shamol Bangla Ads

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষকের জন্য নায্যমূল্য নিশ্চিত করতে চায় সরকার। পাশাপাশি খাদ্যের নিরাপত্তা মজুত বাড়ানো দরকার। বোরো ধান সংগ্রহে সফল হয়েছে সরকার। সে ধারাবাহিকতায় আমন সংগ্রহেও সফলতা অর্জন সম্ভব হবে।

কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক বলেন, কৃষি প্রকৃতি ও অঞ্চল নির্ভর। দেশে ধানের পাশাপাশি পেঁয়াজ, রসুনসহ আরও বেশ কিছু কৃষি পণ্য উৎপাদিত হলেও সংরক্ষণের অভাবে কৃষক নায্যমূল্য পায় না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আত্মহত্যাই করেছেন সালমান শাহ : আদালত পরবর্তী সংবাদ প্রাইজবন্ডের ১০৫তম ড্র অনুষ্ঠিত, প্রথম পুরস্কার বিজয়ী ০৪৬৯০৮০

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads