সোমবার (৫ এপ্রিল) থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে পণ্য পরিবহন, জরুরিসেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র ও গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি। ৪ এপ্রিল রবিবার দুপুরে বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে ওই তথ্য জানান তিনি।









