ads

সোমবার , ১৩ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাপার এমপি মাসুদা রশিদ আর নেই

খবর টি পড়েছেন : ২১৪
জাপার এমপি মাসুদা রশিদ আর নেই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৩ সেপ্টেম্বর সোমবার ভোরের দিকে রাজধানীর মগবাজারে নিজ বাসায় তিনি মারা যান।

Shamol Bangla Ads

জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান মাসুদা রশিদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসুদা রশিদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে-বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। সর্বশেষ রাজধানীর বারডেম হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। সংকটাপন্ন অবস্থায় আজ ভোরে তিনি ইন্তেকাল করেন।

প্রফেসর মাসুদা রশীদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিন আজ পরবর্তী সংবাদ শেখ রেহানার ত্যাগ-প্রেরণাতেই শেখ হাসিনা সফল রাষ্ট্রনায়ক :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads