ads

সোমবার , ৭ সেপ্টেম্বর ২০১৫ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০১৫ ৬:২৯ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী পৌর শহরের পানহাটি থেকে ৬ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ২ গ্রাম হেরোইনসহ রাফিউল বাদল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী সাতানী শ্রীবরদী মহল্লার উপায়দুল ইসলাম চাঁন তালুকদারের ছেলে।
জানা যায়, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর শহরের পানহাটি থেকে মাদক ব্যবসায়ী রাফিউল বাদলকে ২ গ্রাম হেরোইনসহ আটক করে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ নিয়ে শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!