ads

রবিবার , ৩০ আগস্ট ২০১৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেরপুরে যুবলীগের শোকসভা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩০, ২০১৫ ১০:২৮ অপরাহ্ণ

Sherpur-1স্টাফ রিপোর্ট‍ার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শেরপুরে জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিশাল শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট রবিবার বিকেলে শহরের চকবাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গণে ওই শোকসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ইতিহাস থেকে তার নাম চিরতরে মুছে ফেলার চক্রান্ত করেছিল। কিন্তু জাতি তা হতে দেয়নি। বঙ্গবন্ধুর চেতনাতেই জাতি আজ সামনের দিকে অগ্রসর হচ্ছে, উচ্চবিত্ত স্বচ্ছল ঐশ্বর্যের বাংলাদেশের স্বপ্ন দেখছে।
শোকসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ও পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। জেলা যুবলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি জুনায়েদ নুরানী মনি ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট।
শোকসভাটি শুরুর আগে শহরের বিভিন্ন এলাকা ও ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা শোকর‌্যালি সহকারে অনুষ্ঠানস্থলে হাজির হয়।

Need Ads
error: কপি হবে না!