ads

শনিবার , ২২ আগস্ট ২০১৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রত্যেক বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে : প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২২, ২০১৫ ৫:৫২ অপরাহ্ণ

PMশ্যামলবাংলা ডেস্ক : দেশের প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ আগস্ট শনিবার টেলিকনফারেন্সের মাধ্যমে সারাদেশে ১১টি মেডিকেল কলেজের কার্যক্রমের উদ্বোধনকালে তিনি ওই ঘোষণা দেন। এসময় তিনি বলেন, সারা দেশে ১১টি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেডিকেল কলেজগুলোতে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন করা কলেজগুলোর মধ্যে ৬টি সরকারি মেডিকেল কলেজ ও ৫টি সেনা সদর দপ্তরের অধীনে আর্মি মেডিকেল কলেজ রয়েছে। নতুন এসব মেডিকেল কলেজগুলো হলো- টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, জামালপুর, পটুয়াখালী ও রাঙ্গামাটি মেডিকেল কলেজ। এছাড়া চট্টগ্রাম, যশোর, রংপুর, বগুড়া ও কুমিল্লা সেনানিবাসে হচ্ছে আর্মি মেডিকেল কলেজগুলো।
শিক্ষা কার্যক্রম উদ্বোধকালে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবার উদ্দেশ্যে গঠন করা হবে ট্রাস্ট ফান্ড। এতে চিকিৎসা সেবা পৌঁছে যাবে সবার দোরগোড়ায়। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে আওয়ামী লীগ সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার, চিকিৎসা না পেয়ে রোগে-শোকে কষ্ট পেয়ে মানুষ মারা যাবে এটা হতে পারে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষের সেবা করার লক্ষেই আমার রাজনীতিতে আসা। ২০০১ সালে জনগণের স্বাস্থ সেবা নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার কমিউনিটি ক্লিনিক করেছিল। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে তা পণ্ড করে দেয়। আর বিএনপি সদস্যরা আমার ওপর দোষ চাপায়। মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান যেন ভালো হয় সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নজর দেওয়ার নির্দেশ দেন তিনি।
মেডিকেল কলেজগুলো যেন মানসম্মত হয়, সেখান থেকে যেন রোগী মারার ডাক্তার বের না হয়। ডাক্তার হওয়া মানে পয়সা কামানো নয়, মানুষের সেবাই সবচেয়ে বড় কথা বলে জানান প্রধানমন্ত্রী।
একাত্তরের ২৫ মার্চ রাতেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, এই ঘোষণা টেলিগ্রাফ, টেলিপ্রিন্টার ও অন্য মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এ ঘোষণা দেওয়ার কারণে তাকে পাকিস্তানি হানাদাররা গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। গ্রেফতার হওয়ার আগেই মুক্তিযুদ্ধ কিভাবে চলবে- সে ব্যাপারে সমস্ত ব্যবস্থা করে ও নির্দেশনা দিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!