ads

বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০১৫ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশু রাহাত হত্যায় আসামীদের পক্ষে মামলা গ্রহণ না করার ঘোষণা আইনজীবীদের

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৩, ২০১৫ ৭:২৯ অপরাহ্ণ

Sherpur Pic-1স্টাফ রিপের্টার : শেরপুরে চাঞ্চল্যকর স্কুলছাত্র শিশু আরাফাত ইসলাম রাহাত (৮) হত্যার প্রতিবাদে এবং ঘাতকদের দ্রুত বিচারের মুখোমুখি ও ফাঁসির দাবিতে এবার মানববন্ধন করেছে আইনজীবীরা। ১৩ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান গেটে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওইসময় শিশু রাহাত হত্যায় জড়িত ঘাতকদের পক্ষে শেরপুরের কোন আইনজীবী ওই মামলা গ্রহণ করবে না বলে ঘোষণা দিয়ে বক্তারা বলেন, শিশু রাহাত অপহরণ ও হত্যার ঘটনাটি খুবই পৈশাচিক। শেরপুরের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এ খুনের ঘটনায় মর্মাহত। আমরা বিক্ষুদ্ধ শেরপুরবাসীর সাথে একাত্মতা পোষণ করে এ হত্যাকান্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ জানাই। একইসাথে আমরা জেলা বারের আইনজীবীরা সিদ্ধান্ত নিয়েছি, এ হত্যাকান্ডে জড়িতদের পে কোনো প্রকার আইনী সহায়তা প্রদান করা হবেনা, কোনো আইনজীবী তাদের পক্ষে লড়বে না।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন। মানববন্ধনে বার কাউন্সিলের নির্বাহী সদস্য এডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার, জেলা আইনজীবী সমিতি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম জাকির হোসেন, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, গোলাম কিবরিয়া বুলু ও রফিকুল ইসলাম আধারসহ বিপুলসংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২ আগস্ট শহরের গৃর্দানারায়ণপুর এলাকা থেকে অপহরণের ৬ দিন পর সীমান্তবর্তী মধুটিলা ইকোপার্ক সংলগ্ন গহীন অরণ্য থেকে শিশু রাহাতের কঙ্কাল উদ্ধার করা হয়। ওই ঘটনায় শিশু রাহাতের আপন খালু আব্দুল লতিফসহ ৪ ঘাতকই ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!