ads

রবিবার , ৫ জুলাই ২০১৫ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অ্যাপল পণ্যে ‘চাঁদ রাত অফার’

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৫, ২০১৫ ৪:২৪ অপরাহ্ণ

mobael3ঈদে প্রিয়জনকে পছন্দের ডিভাইস উপহার দিতে আইফোন, ম্যাকবুক ও আইম্যাকে ‘চাঁদরাত অফার’ দিয়েছে অ্যাপলের বাংলাদেশি পরিবেশক কম্পিউটার সোর্স।
কম্পিউটার সোর্স কর্তৃপক্ষ জানিয়েছে, এই অফারে ঈদের আগের রাত পর্যন্ত আইফোন ৫ এস মডেলে সাত হাজার টাকা ছাড় এবং সুদমুক্ত কিস্তিতে আইফোন ৬ ও ৬ প্লাস কেনার সুযোগ পাবেন ক্রেতারা। ৫৫ হাজার টাকা দামের আইফোন ৫ এস গোল্ড ১৬ জিবি সংস্করণটি এই অফারে ৪৭ হাজার টাকায় কেনা যাবে।
কিস্তিতে আইফোন ৬ বা ৬ প্লাস কিনতে হলে ক্রেতাকে ১০ হাজার টাকা অগ্রিম দিতে হবে এবং বাকি টাকা মাসিক কিস্তিতে শোধ করতে হবে। ১৬ জিবি মডেলের আইফোন ৬ এর দাম ৭৩ হাজার ৮২৫ টাকা ও ৬৪ জিবি মডেলের দাম ৮৫ হাজার ২০০ টাকা। আইফোন ৬ প্লাসের ১৬ জিবি মডেলের দাম ৮৫ হাজার ২০০ টাকা ও ৬৪ জিবি মডেলের দাম ৯৬ হাজার ৫০০ টাকা।
নির্দিষ্ট মডেলের ম্যাকবুক ও আইম্যাকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে কম্পিউটার সোর্স। অ্যাপল ডিভাইসে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে প্রতিষ্ঠানটি। কম্পিউটার সোর্সের প্রতিটি বিক্রয় কেন্দ্র থেকে এই সেবা পাবেন ক্রেতারা।

Need Ads
error: কপি হবে না!