ads

রবিবার , ২ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে গণপিটুনীতে আহত ডাকাত মারা গেছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২, ২০১৪ ২:৩৪ অপরাহ্ণ
গফরগাঁওয়ে গণপিটুনীতে আহত ডাকাত মারা গেছে

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে জনতার গণপিটুনিতে আহত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জালাল চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। ডাকাত জালালের বাড়ি গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালই কান্দা গ্রামে।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের আমতলী বাজারে, পরে গফরগাঁও উপজেলার বাড়া বাজাওে ও রসুলপুর ইউনিয়নের চারআনী বাজারে ডাকাতি শেষে ট্রাক ভর্তি মালামাল নিয়ে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহা সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় খবর পেয়ে গফরগাঁওয়ে শিবগঞ্জ ও ভালুকার শান্তিগঞ্জ বাজারের পাহারাদার ও আশপাশের এলাকাবাসী ডাকাত দলকে ধাওয়া করে তিন ডাকাতকে ধরে ফেলে। এসময় উত্তেজিত জনতার গণপিটুনিতে আন্তঃজেলা ডাকাত সর্দার সাইফুল(২৮) এবং হেলাল (৪০) ঘটনা স্থলে নিহত হয় । ডাকাত দলের অপর সদস্য জালালকে (৪৮) গুরুতর আহত অবস্থায় প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধায় ডাকাত জালাল মারা যায়।
এ ব্যাপারে গফরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল­াহ ডাকাত জালালের মৃত্যু নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!